1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শ্রীপুর এমসি বাজার কুটির শিল্প মেলায় প্রশাসনের অভিযানে অবৈধ মেলা বন্ধ ঘোষণা - Stbanglatv.com
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

শ্রীপুর এমসি বাজার কুটির শিল্প মেলায় প্রশাসনের অভিযানে অবৈধ মেলা বন্ধ ঘোষণা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৪৯ Time View

 

নিজস্ব প্রতিবেদক, আবু সালেহ

 

গাজীপুরের শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় কোনো প্রকার প্রশাসনিক অনুমতি ছাড়াই পরিচালিত একটি মেলা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। আজ বুধবার (২৫ মার্চ) বিকেলে অভিযান চালিয়ে মেলাটির কার্যক্রম স্থগিত করা হয়।

 

 

 

স্থানীয় সূত্রে জানা গেছে, এমসি বাজার এলাকায় একটি প্রভাবশালী চক্র ‘ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা’র নামে একটি মেলার আয়োজন করে। তবে মেলাটি শুরুর পর থেকেই দর্শনার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের নানা অভিযোগ উঠতে থাকে মেলা পরিচালনা কর্তৃপক্ষের বিরুদ্ধে।

 

 

 

মেলায় আগত দর্শনার্থীদের অভিযোগ ছিল, মেলায় প্রবেশের জন্য ২০ টাকা ফি নির্ধারণ করা হলেও ভেতরে প্রতিটি রাইডের জন্য নেওয়া হতো ৫০ টাকা। এছাড়া মোটরসাইকেল পার্কিংয়ের জন্য ৫০ টাকা করে আদায় করা হলেও সেখানে নিরাপত্তা বা পার্কিংয়ের কোনো সুষ্ঠু পরিবেশ ছিল না। পণ্যসামগ্রীর দামও সাধারণের নাগালের বাইরে ছিল বলে জানান ভুক্তভোগীরা।

 

 

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মেলাটি আয়োজনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বৈধ অনুমতি ছিল না। সরকারি নির্দেশনা অমান্য করে অবৈধভাবে জনসমাগম ও বাণিজ্য পরিচালনার দায়ে মেলাটি আজ বন্ধ করে দেওয়া হয়।

 

অভিযান শেষে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এবং শৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের অবৈধ আয়োজনের বিরুদ্ধে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে। মেলা বন্ধের এই সিদ্ধান্তে স্থানীয় সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছেন বলেও দাবী প্রশাসনের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি