1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কিশোরগঞ্জে শিলাবৃষ্টিতে ৩,৮৬৪ হেক্টর বোরোধানের ক্ষতি - Stbanglatv.com
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

কিশোরগঞ্জে শিলাবৃষ্টিতে ৩,৮৬৪ হেক্টর বোরোধানের ক্ষতি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৩১ Time View

 

হুমায়ুন রশিদ জুয়েল স্টাফ রিপোর্টার

 

কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলায় বজ্রসহ শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ মার্চ) বিকাল ও রাতে দুই দফায় হওয়া এই শিলাবৃষ্টিতে জেলার প্রায় ৩,৮৬৪ হেক্টর বোরোধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে হাওরাঞ্চলেই ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি।

 

জানা গেছে, হাওর অধ্যুষিত ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম ও নিকলী উপজেলাসহ জেলা সদর, পাকুন্দিয়া, হোসেনপুর, কটিয়াদী ও ভৈরবের বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি হয়। অনেক স্থানে শিলার পরিমাণ এতটাই বেশি ছিল যে জমি ও সড়ক সাদা হয়ে যায়।

 

জেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মিঠামইন উপজেলায় প্রায় ২,৫০০ হেক্টর জমির বোরোধান। এছাড়া ইটনায় ৯৮৬ হেক্টর, অষ্টগ্রামে ১৪০ হেক্টর, নিকলীতে ১০০ হেক্টর, পাকুন্দিয়ায় ১২০ হেক্টর, হোসেনপুরে ১০ হেক্টর, কুলিয়ারচরে ৬ হেক্টর এবং ভৈরবে ২ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

এদিকে, পাকুন্দিয়ার বিভিন্ন এলাকা ঘুরে সবজির ক্ষেতেও ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে।

 

কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সাদিকুর রহমান বলেন, শিলাবৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বোরোধানের। বিশেষ করে হাওরাঞ্চলে ক্ষতির মাত্রা বেশি। ক্ষতিগ্রস্ত কৃষকদের করণীয় বিষয়ে পরামর্শ দেওয়া হচ্ছে এবং তিনি নিজেও হাওরের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাচ্ছেন।

 

অন্যদিকে, জেলার নিকলী আবহাওয়া অফিসের বেলুন মেকার আলতাফ হোসেন জানান, রাতে নিকলীতে ১৯ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাশাপাশি শিলাবৃষ্টিও হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি