1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
লোহাগড়া ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় হাজার হাজার মানুষের ঢল  - Stbanglatv.com
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

লোহাগড়া ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় হাজার হাজার মানুষের ঢল 

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৩৮ Time View

 

সবুজ সরদার লোহাগাড়া উপজেলা প্রতিনিধি

গ্রামীন ঐতিহ্য ধরে রাখতে ও নতুন প্রজন্মকে ঘোড় দৌড়ে আগ্রহী করে তুলতে লোহাগড়ায় ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।গ্রামীণ ঐতিহ্যের এ প্রতিযোগিতা দেখতে লোহাগড়ার নারানদিয়া রেলস্টেশনে মোহাম্মদপুর থানা ও আলফাডাঙ্গা থানা, এবং বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষের ঢল নামে।

আজ মঙ্গলবার বিকালের দিকে লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নবাসীর আয়োজনে নারানদিয়া রেল স্টেশনে এ গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। ঘোড় দৌড় উপলক্ষে রেল স্টেশনের আশেপাশে বসে গ্রামীণ মেলা। মেলায় রকমারি পণ্যে সাজিয়ে বসে দোকানিরা।

নড়াইলসহ বিভিন্ন জেলা থেকে ১২টি ঘোড়া এ প্রতিযোতায় অংশগ্রহন করে।

গ্রামীণ এই ঐতিহ্যের প্রতিযোগিতা দেখতে মঙ্গলবার দুপুরে লোহাগড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ, ও শিশুরা আসতে থাকে। এসময় লোহাগড়া উপজেলার নারানদিয়া রেল স্টেশন এলাকা হাজার হাজার মানুষের উপস্থিত দেখা যায়।

ঘোড়দৌড় প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামান।এসময় লোহাগড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ বাপ্পি, মো. খোকন সরদার, মো. নাজমুল হুদাসহ আয়োজক কমিটির অন্যান্য সদস্য ও লোহাগড়া থানা ইনচার্জ অফিসার আব্দুর রহমান উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি