1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
২৭০ টাকা লিটার দরে অকটেন বিক্রি, ক্রেতা সেজে ধরল প্রশাসন - Stbanglatv.com
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

২৭০ টাকা লিটার দরে অকটেন বিক্রি, ক্রেতা সেজে ধরল প্রশাসন

দুলাল আলী চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৩৪ Time View

 

মোঃ দুলাল আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

 

চাঁপাইনবাবগঞ্জের কৃষ্ণগোবিন্দপুরে এক ঝটিকা অভিযান চালিয়ে অবৈধভাবে তেল মজুতের দায়ে এক মুদি দোকানদারকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে সদর উপজেলার কৃষ্ণগোবিন্দপুর চামারপাড়া এলাকায় দোকান মালিক মকবুল হোসেনকে এই জরিমানা আদায় করা হয়।

 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকরামুল হক নাহিদ।

 

জানা যায়, অভিযুক্ত মকবুল হোসেন (৪০) তার মুদি দোকানে অবৈধভাবে অকটেন মজুত করে চড়া দামে বিক্রি করছিলেন। অভিযান চলাকালে ছদ্মবেশে ক্রেতা সেজে তেল কিনতে গেলে তিনি প্রতি লিটার অকটেনের দাম ২৭০ টাকা দাবি করেন। পরবর্তীতে তার বাড়িতে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুতকৃত অকটেনের সন্ধান পাওয়া যায় এবং ২০ লিটার অকটেন জব্দ করা হয়।

 

দোকানমালিক মকবুল হোসেন অপরাধ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জব্দকৃত ২০ লিটার অকটেন বিধি মোতাবেক বিক্রি করে প্রাপ্ত টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার ইকরামুল হক নাহিদ বলেন, ২০ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে এবং মজুত করে অতিরিক্ত দামে বিক্রির অপরাধে জরিমানা করা হয়েছে। অসাধু ব্যবসায়ী, মজুদদার ও কালোবাজারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এছাড়া সদর মডেল থানা পুলিশের একটি দল অভিযানে সার্বিক সহযোগিতা করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি