1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ত্রিশালে পৈত্রিক সম্পত্তি বিরোধে হামলা, আহত স্বামী-স্ত্রী - Stbanglatv.com
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

ত্রিশালে পৈত্রিক সম্পত্তি বিরোধে হামলা, আহত স্বামী-স্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ১৯ Time View

 

‎জাকিয়া বেগম বিশেষ প্রতিনিধি

‎ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সাখুয়া ইউনিয়ন বাবুপুর এলাকায় পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে সহোদরদের হামলায় স্বামী-স্ত্রী আহত হওয়ার অভিযোগ উঠেছে।

‎অভিযোগ সূত্রে জানা যায়, বাবুপুর (ফকির বাড়ী) এলাকার বাসিন্দা এক ব্যক্তি তার দুই সহোদর ভাই মোজাম্মেল হক লিটন (৩০) ও মোকাম্মেল হোসেন ছোটন (২৮)-সহ অজ্ঞাত আরও ১৪-১৫ জনের বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দায়ের করেছেন।

‎ভুক্তভোগীর অভিযোগ, দীর্ঘদিন ধরে পৈত্রিক সম্পত্তি নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে গত ২২ মার্চ ২০২৬, দুপুর আনুমানিক ১২টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্রসহ তার পৃথক বসতবাড়িতে জোরপূর্বক প্রবেশ করে। এসময় তারা ঘরের আসবাবপত্র ও দুটি গেট ভাঙচুর করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করে।

‎বাধা দিতে গেলে হামলাকারীরা তাকে মারধর করে গুরুতর আহত করে বলে অভিযোগ করা হয়। একইসঙ্গে প্রধান অভিযুক্ত তার গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায় বলেও দাবি করা হয়েছে। এসময় ঘরে থাকা ট্রাঙ্ক থেকে ২ লাখ ৬০ হাজার টাকা নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

‎ভুক্তভোগীর স্ত্রী তানিয়া আক্তার বাধা দিতে গেলে তাকেও মারধর করা হয়। অভিযোগে বলা হয়, তাকে কামড় দিয়ে আহত করা হয় এবং তার পরিহিত সোনার চেইন (প্রায় ১ ভরি), যার আনুমানিক মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা, ছিনিয়ে নেওয়া হয়।

‎ঘটনার সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায় এবং যাওয়ার সময় পুনরায় হামলা ও হত্যার হুমকি দেয় বলে অভিযোগ করা হয়েছে।

‎পরে স্থানীয়দের সহায়তায় আহত স্বামী-স্ত্রীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এ নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

‎ভুক্তভোগী জানান, চিকিৎসা ও পারিবারিক পরামর্শের কারণে থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, অভিযুক্তরা যেকোনো সময় আবারও হামলা চালাতে পারে।

‎এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন ভুক্তভোগী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি