
হাসান আলী দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
দত্তেরচর পুরান বাট্টাজোড় মীর কামাল হোসেন দাখিল মাদ্রাসার প্রীতি সম্মেলন অনুষ্ঠিত
দত্তেরচর পুরান বাট্টাজোড় অবস্থিত মীর কামাল হোসেন দাখিল মাদ্রাসার ১৯৭৭ থেকে ২০২৫ সাল পর্যন্ত সকল সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে এক প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সম্মানিত সুপার মাওলানা এনামুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মীর জহির উদ্দিন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার সকল শিক্ষকবৃন্দ, সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। প্রীতি সম্মেলনে অংশগ্রহণকারীরা স্মৃতিচারণ, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যতে মাদ্রাসার উন্নয়নে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি ছিল অত্যন্ত প্রাণবন্ত ও সৌহার্দ্যপূর্ণ, যেখানে দীর্ঘদিন পর সহপাঠীদের সাথে মিলিত হয়ে আনন্দঘন মুহূর্ত উপভোগ করেন সবাই। বক্তারা মাদ্রাসার সার্বিক উন্নয়নে সাবেক শিক্ষার্থীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং শিক্ষার মানোন্নয়নে একযোগে কাজ করার আহ্বান জানান।
প্রীতি সম্মেলনটি মাদ্রাসার ঐতিহ্য ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করেছে বলে উপস্থিত সবাই মত প্রকাশ করেন।
© All rights reserved © 2026
Leave a Reply