
মো. শাহীন আলম গাইবান্ধা জেলা করেসপন্ডেন্ট:
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যাপক মাজেদুর রহমান মাজেদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুন্দরগঞ্জ উপজেলাবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের এক মহিমান্বিত উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ আমাদের জীবনে নিয়ে আসে আনন্দ ও প্রশান্তির বার্তা। এই দিনে ধনী-গরিব, ভেদাভেদ ভুলে সবাই যেন একে অপরের পাশে দাঁড়ায়—এটাই ঈদের মূল শিক্ষা।
তিনি আরও বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সমাজের সচ্ছল ব্যক্তিদের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো উচিত। এতে সমাজে সাম্য, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় হবে।
অধ্যাপক মাজেদুর রহমান মাজেদ দেশ ও জাতির সার্বিক উন্নয়ন, শান্তি, সমৃদ্ধি এবং সকলের সুখ-শান্তি কামনা করেন। একই সঙ্গে তিনি গাইবান্ধা-১(সুন্দরগঞ্জ) আসনের সর্বস্তরের জনগণের সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন।
© All rights reserved © 2026
Leave a Reply