
মো. শাহীন আলম গাইবান্ধা জেলা করেসপন্ডেন্ট:
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৪ নং বেলকা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আব্দুল জব্বার দুলাল ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য বার্তা নিয়ে আসে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই দিনটি আমাদের মাঝে আসে খুশি ও আনন্দের বার্তা নিয়ে।
তিনি আরও বলেন, ঈদের এই আনন্দ যেন সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে। বিশেষ করে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
পরিশেষে তিনি মহান আল্লাহর কাছে সবার সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন এবং ৪ নং বেলকা ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও অগ্রগতি কামনা করেন।
সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা — ঈদ মোবারক।
© All rights reserved © 2026
Leave a Reply