1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ঈদের শুভেচ্ছা জানালেন আগামী উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত ভাইস চেয়ারম্যান প্রার্থী: সামিউল ইসলাম - Stbanglatv.com
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

ঈদের শুভেচ্ছা জানালেন আগামী উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত ভাইস চেয়ারম্যান প্রার্থী: সামিউল ইসলাম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১৬৬ Time View

 

মো. শাহীন আলম গাইবান্ধা জেলা করেসপন্ডেন্ট:

আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি সামিউল ইসলাম পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুন্দরগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক মহিমান্বিত উৎসব। এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ মানুষের মাঝে পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে।

তিনি আরও বলেন, ঈদের এই আনন্দঘন মুহূর্তে সবাই যেন ধনী-গরিব ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ায় এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় করে—এটাই হোক ঈদের শিক্ষা।

সামিউল ইসলাম সুন্দরগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সবাইকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান। শেষে তিনি সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন— ঈদ মোবারক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি