1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
আসন্ন ১০ নং শান্তিরাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী- মাওলানা মোকছেদ আলীর ঈদের শুভেচ্ছা - Stbanglatv.com
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

আসন্ন ১০ নং শান্তিরাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী- মাওলানা মোকছেদ আলীর ঈদের শুভেচ্ছা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ২২৪ Time View

 

মো. শাহীন আলম গাইবান্ধা জেলা করেসপন্ডেন্ট:

আসন্ন ১০ নং শান্তিরাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোকছেদ আলী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইউনিয়নবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

 

তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এক অনন্য বার্তা নিয়ে আসে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার মাধ্যমে মানুষ আত্মসংযম, ত্যাগ ও মানবিকতার শিক্ষা গ্রহণ করে।

তিনি আরও বলেন, ঈদের এই আনন্দ যেন সমাজের সব স্তরের মানুষের মাঝে ছড়িয়ে পড়ে এবং পারস্পরিক ভালোবাসা ও সহমর্মিতার মাধ্যমে একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে—এটাই সবার প্রত্যাশা।

মাওলানা মোকছেদ আলী ১০ নং শান্তিরাম ইউনিয়নের সর্বস্তরের জনগণের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

তিনি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় শান্তিরাম ইউনিয়নকে একটি উন্নত, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী ইউনিয়নে পরিণত করা সম্ভব।

সবশেষে তিনি আবারও ইউনিয়নবাসীসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি