
বিশেষ প্রতিনিধিঃ চৌধুরী জুয়েল রানা
নড়াইলের নড়াগাতি থানার চাপাইল টু চর মধুপুরসরকারি রাস্তার গাছ বিক্রি করার অভিযোগ উঠেছে মহিদ শেখের বিরুদ্ধে।মহিদ শেখে চাপাইল গ্রামের মৃত আব্দুল আলির ছেলে।
শুক্রবার( ১৩ই মার্চ) দুপুরে চাপাইল রাস্তার সরকারি গাছ কাটতে দেখা যায়। সরেজমিনে গিয়ে দেখা যায়,চাপাইল টু চরমধুর সড়কের বড় একটি মেহগুনি গাছ কাটছে ব্যাপারি আলফিসার।তার কাছে গাছ কাটার ব্যাপারে জানতে চাইলে বলেন মহিদ শেখে আমার কাছে গাছটি বিক্রি করেছে ৫ হাজার টাকায়।
এই সরকারি মেহগনি গাছ বিক্রির ব্যাপারে মুহিত শেখের কাছে জানতে চাইলে তিনি বলেন এই গাছ আমার আমি আগেও বিক্রি করেছি,এখনও করেছি।
এদিকে তিনি বিভিন্ন পরিচয় দিয়ে ও কয়েকজনকে দিয়ে সংবাদ প্রচার করতে নিষেধ করেন এবং হুমকি সরুপ কথা বলে এবং সংবাদ প্রচার করলে ও তাদের কোনো ক্ষতি হলে মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসিয়ে দিবে বলে হুমকি দেয় মহিদ শেখের বোন লাচ্ছি বেগম।
পহরডাংগা ইউনিয়ন ভূমি অফিসের নায়েব ফারজানা আক্তার দোলাকে ফোন দিলেও তিনি ফোন ধরেননি।
এ ব্যাপারে কালিয়া সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস কে একাধিক বার ফোন করলেও তিনি রিসিভ করেনি।
© All rights reserved © 2023
Leave a Reply