1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পুমদী ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে আল-আমিন ভূঁইয়াকে দেখতে চান এলাকাবাসী - Stbanglatv.com
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

পুমদী ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে আল-আমিন ভূঁইয়াকে দেখতে চান এলাকাবাসী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ২৯২ Time View

 

নিজস্ব প্রতিবেদক

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। ইউনিয়নের সাধারণ মানুষের মুখে মুখে ঘুরছে একটিই নাম—ত্যাগী রাজনৈতিক ব্যক্তিত্ব, জুলাই যোদ্ধা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব,আল আমিন ভূঁইয়া

দীর্ঘদিন ধরে রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে থাকার কারণে পুমদী ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছেন তিনি।

স্থানীয়রা জানান, আল-আমিন ভূঁইয়া একজন সৎ, ন্যায়পরায়ণ ও মানবিক মানুষ। এলাকার মানুষের সুখ-দুঃখে সবসময় তাকে পাশে পাওয়া যায়।

এলাকার প্রবীণ ও তরুণদের অনেকেই মনে করেন, ইউনিয়নের উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। তাই আসন্ন নির্বাচনে তাকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দেখতে চান তারা।

স্থানীয়দের মতে, রাজনীতির মাঠে ত্যাগ ও সততার পরিচয় দিয়ে আল-আমিন ভাইয়া ইতোমধ্যে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ তাকে ইউনিয়নের মানুষের কাছে আরও জনপ্রিয় করে তুলেছে।

পুমদী ইউনিয়নের সচেতন মহলের মতে, একজন সৎ ও দায়িত্বশীল নেতৃত্বই পারে ইউনিয়নের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে। আর সেই নেতৃত্বের জন্য আল-আমিন ভূঁইয়া হতে পারেন সময়ের উপযুক্ত ব্যক্তি।

এদিকে এলাকাবাসীর প্রত্যাশা, মানুষের ভালোবাসা ও সমর্থনকে মূল্যায়ন করে আল-আমিন ভূঁইয়া আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হবেন এবং পুমদী ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি