1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘ক্লিনিং স্যাটারডে’ অনুষ্ঠিত  - Stbanglatv.com
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘ক্লিনিং স্যাটারডে’ অনুষ্ঠিত 

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৪৮ Time View

 

মোঃ হামিদুল ইসলাম কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ শনিবার ‘ক্লিনিং স্যাটারডে’ কর্মসূচি পালন করা হয়েছে। পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে হাসপাতাল প্রাঙ্গণে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

কর্মসূচিতে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান সহ হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী এবং পরিচ্ছন্নতা কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় হাসপাতালের ওয়ার্ড, করিডোর, আঙিনা ও আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ এবং নালা-নর্দমা পরিষ্কার করা হয়।

আয়োজকরা জানান, রোগীদের জন্য একটি নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ হাসপাতালের সেবার মান উন্নয়নেও সহায়ক ভূমিকা রাখবে বলে তারা মনে করেন।

হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানান, ভবিষ্যতেও ‘ক্লিনিং স্যাটারডে’ কর্মসূচি অব্যাহত রেখে স্বাস্থ্য কমপ্লেক্সকে আরও পরিচ্ছন্ন ও সেবাবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করার উদ্যোগ চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি