
আব্দুর রউফ ভুঁইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জ জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আহমেদ রমজানের সৌজন্যে পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন এলাকার ১৭টি মসজিদে লাশ দাফনের কাজে ব্যবহারের জন্য উন্নত মানের মুর্দা মশারী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) জুমার নামাজের পর এসব মুর্দা মশারী সংশ্লিষ্ট মসজিদ পরিচালনা কমিটির প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়।
এ সময় মশারী বিতরণকালে উপস্থিত ছিলেন, মুস্তফা কামাল, আসাদ মিয়া, আব্দুল মান্নান, মোঃ শরিফ, বাবুল মিয়া, জাকির হোসেন, নাসির ডাঃ শাহিন মিয়া, ফরিদ উদ্দীন প্রমুখ।
মসজিদ হলো গুলো হলো পাকুন্দিয়া উপজেলার ৫ নং বুরুদিয়া ইউনিয়নের কাগারচর আউই বাড়ী বাবুর সালাম জামে মসজিদ, আবু বাক্কার সিদ্দিক রাদিআল্লাহু তাআ’লা আনহু জামে মসজিদ, হাজী মুলফত আলী জামে মসজিদ, পশ্চিম কাগারচর হামিদ মুন্সি জামে মসজিদ, উওর কাগারচর কুইয়েতি জামে মসজিদ, কাগারচর তালতলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, আকন্দ বাড়ী জামে মসজিদ, মধ্য কাগারচর দুই তলা জামে মসজিদ, কাগারচর ঈদগা মাঠ জামে মসজিদ, বালুয়াকান্দা দাখিল মাদ্রাসা মাঠ জামে মসজিদ, পুটিয়া নগর হাজরাদী বাইতুল ফালাহ,জামে মসজিদ, মিরদী সরকার বাড়ী জামে মসজিদ, মিরদী উওর পাড়া বায়তুল নুর জামে মসজিদ, মধ্য নরপতি জামে মসজিদ, নামা পুটিয়া আকন্দ বাড়ী জামে মসজিদ, মধ্য পুটিয়া বুরুদিয়া ইউনিয়ন পরিষদ জামে মসজিদ ও মান্দারকান্দি চৌরাস্তা বাজার জামে মসজিদ।
যুব অধিকার পরিষদ নেতা রমজানের এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় আখ্যা দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপস্থিত ইমাম ও মুসল্লিরা। তাঁরা জানান, এমন জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত হওয়া সমাজের জন্য ইতিবাচক বার্তা বহন করে। এ সময় সমাজের বিত্তবানদেরও এ ধরনের জনহিতকর কাজে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আহমেদ রমজান সংবাদ মাধ্যম কে বলেন, মৃত্যু মানবজীবনের এক অনিবার্য সত্য এবং একজন মুসলমানের শেষ বিদায় যেন যথাযথ সম্মানের সাথে সম্পন্ন হয়, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনেক সময় জানাজার পূর্বে মরদেহ সংরক্ষণে প্রয়োজনীয় উপকরণের অভাব দেখা দেয়। মুর্দা মশারী থাকলে মরদেহ মাছি ও পোকামাকড়ের উপদ্রব থেকে সুরক্ষিত থাকে, যা মরহুমের প্রতি সম্মান প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ দিক বলে তিনি উল্লেখ করেন। ভবিষ্যতেও জনকল্যাণমূলক এমন কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, গণঅধিকার পরিষদ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজনৈতিক কর্মকান্ডের পাশাপাশি সামাজিক কাজেও সব সময় অংশগ্রহণ করে। আমাদের লক্ষ্য হচ্ছে যেকোনো উপায়ে জনগণের সেবা করা।ফলে আমাদের সাধ্যমত আমরা চেষ্টা করি মানুষের পাশে দাঁড়ানোর।
© All rights reserved © 2023
Leave a Reply