
শফিকুল আলম সজীব দুর্গাপুর, নেত্রকোনা।
পবিত্র রমজান মাস ইসলামিক ক্যালেন্ডারের সবচেয়ে ফজিলতপূর্ণ মাস। যা আত্মশুদ্ধি, সংযম ও আল্লাহর নৈকট্য অর্জনের সুবর্ণ সুযোগ। মহিমান্বিত এই মাসে নেত্রকোনার দুর্গাপুর সাংবাদিক সমিতির উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) তেরি বাজার বড় মসজিদ দারুল উলুম আবাসিক মাদরাসার এতিম ও অসহায় শিক্ষার্থীদের নিয়ে এই আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই আয়োজনে ইফতারের আগে ‘রমজানের তাৎপর্য’ শীর্ষক এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, রমজান আমাদের সংযম ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। সমাজের অসহায় ও এতিমদের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানোই হলো এই মাসের অন্যতম বড় সার্থকতা।
অনুষ্ঠানে দুর্গাপুর সাংবাদিক সমিতির নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক কবি সজীম শাইন, সদস্য সচিব ডা. মাওলানা আলী উসমান, সদস্য আদনানুর রহমানসহ সমিতির অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি তোবারক হোসেন খোকন,সিনিয়র সাংবাদিক মোহন মিয়া,এস এম রফিকুল ইসলাম,জামাল তালুকদার, আবিদ হাসান বাপ্পি এবং শান্ত তালুকদার।
দুর্গাপুর সাংবাদিক সমিতির এই আয়োজনে ইফতারের পূর্ব মুহূর্তে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন সমিতির সদস্য সচিব ডাঃ মাওলানা আলি উসমান।
সংগঠনের আহ্বায়ক কবি সজীম শাইন বলেন, সাধারণত জাঁকজমকপূর্ণ আয়োজনের চেয়ে এবার এতিম ও অসহায় ছাত্রদের সাথে ইফতার শেয়ার করাকে প্রাধান্য দিয়েছে সাংবাদিক সমিতি। আমরা মনে করি পেশাগত কাজের পাশাপাশি সামাজিক এই দায়বদ্ধতা ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে।
© All rights reserved © 2023
Leave a Reply