1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
লালমনিরহাটে বিএসটিআই লাইসেন্স ছাড়াই সেবাই উৎপাদন ১০ হাজার টাকা জরিমানা। - Stbanglatv.com
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

লালমনিরহাটে বিএসটিআই লাইসেন্স ছাড়াই সেবাই উৎপাদন ১০ হাজার টাকা জরিমানা।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৪৬ Time View

 

মোঃসিরাজুল ইসলাম পলাশ ,লালমনিরহাট জেলা প্রতিনিধি

ভোক্তা স্বার্থ সংরক্ষণ এবং বাজারে মানসম্মত পণ্য নিশ্চিত করতে লালমনিরহাট জেলায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রংপুর বিভাগীয় অফিস এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। অভিযান চলাকালে সদর উপজেলার শাহজাহান কলোনীতে অবস্থিত মেসার্স আশা মনি ফুড প্রোডাক্টস-এ উৎপাদিত লাচ্ছা সেমাইয়ের জন্য বিএসটিআইয়ের সিএম (Certification Mark) লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

 

এদিকে একই অভিযানে সদর উপজেলার মেসার্স বিনিময় ফিলিং স্টেশন-এ জ্বালানি তেল বিক্রয়ের পরিমাপ পরীক্ষা করে তা সঠিক পাওয়া গেছে। পাশাপাশি সদর উপজেলার গোশালা বাজার এলাকার বিভিন্ন দোকানের ওজন মাপার যন্ত্র যাচাই (ভেরিফিকেশন) করা হলে সেগুলোর পরিমাপও সঠিক পাওয়া যায়।

 

মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়, লালমনিরহাটের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোস্তাক আহমেদ কপোত। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের ফিল্ড অফিসার (সিএম) খন্দকার মো. জামিনুর রহমান। এছাড়া পরিদর্শক (মেট) প্রকৌশলী তাহাজিবুল ইসলাম অভিযানে দায়িত্ব পালন করেন।

 

সংশ্লিষ্টরা জানান, ভোক্তাদের অধিকার রক্ষা এবং বাজারে মানসম্মত পণ্য সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি