1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
লামায় “সবার আগে বাংলাদেশ” শীর্ষক নারী সমাবেশ অনুষ্ঠিত - Stbanglatv.com
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

লামায় “সবার আগে বাংলাদেশ” শীর্ষক নারী সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১০ Time View

 

মোহাম্মদ করিম লামা- আলীকদম প্রতিনিধি

 

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি সম্পর্কে নারীদের মাঝে সচেতনতা সৃষ্টি ও গুজব–অপপ্রচার প্রতিরোধের লক্ষ্যে বান্দরবানের লামা উপজেলায় “সবার আগে বাংলাদেশ” শীর্ষক এক জনসচেতনতামূলক নারী সমাবেশ অনুষ্ঠিত হইয়াছে।

বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) লামা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা তথ্য অফিস, লামার আয়োজনে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন।

সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক রাসেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা সমাজসেবা অফিসার তানভীর হাসান, লামা পৌরসভার সাবেক মেয়র আমি হোসেন, জামায়াতে ইসলামী লামা উপজেলা শাখার আমির মোঃ কাজী ইব্রাহীম এবং লামা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ করিম এলএলবি।

সমাবেশে বক্তাগণ সরকারের নির্বাচনী ইশতেহারে উল্লিখিত ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ কর্মসূচি, নারীর জন্য বিশেষ পরিবহন সুবিধা, তথ্য অধিকার আইন এবং গুজব ও অপপ্রচার প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তাঁহারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারাকে অব্যাহত রাখিবার জন্য জনসাধারণকে সচেতন হওয়া অত্যন্ত প্রয়োজন।

বক্তাগণ আরও উল্লেখ করেন, সমাজে বিভ্রান্তি সৃষ্টিকারী গুজব ও অপপ্রচার হইতে সকলকে সতর্ক থাকিতে হইবে এবং তথ্য যাচাই করিয়া তাহা প্রচার করা উচিত। বিশেষত নারীদের সচেতন অংশগ্রহণ সামাজিক উন্নয়নকে ত্বরান্বিত করিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখিবে বলিয়া তাঁহারা মত প্রকাশ করেন।

উক্ত সমাবেশে লামা উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক নারী অংশগ্রহণ করেন। সচেতনতামূলক এ আয়োজন নারীদের মাঝে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনার সৃষ্টি করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি