
মোঃ দিদার মহানগর প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৯ নম্বর গন্ডামারা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রণ জলদাস পবিত্র মাহে রমজান উপলক্ষে মুসলিম সম্প্রদায়ের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
রণ জলদাস (পিতা: রাখাল জলদাস, মাতা: সুশমা জলদাস) এক শুভেচ্ছা বার্তায় বলেন, পবিত্র মাহে রমজান সংযম, আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা দেয়। এ মাসে মুসলিমরা রোজা, নামাজ ও ইবাদতের মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেন। রমজান মানুষের মধ্যে ধৈর্য, সহমর্মিতা ও দানশীলতার মনোভাব সৃষ্টি করে, যা সমাজে ভ্রাতৃত্ববোধ জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। সব ধর্মের মানুষ এখানে পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের মধ্য দিয়ে বসবাস করে আসছে। পবিত্র রমজান সেই সম্প্রীতির বন্ধনকে আরও শক্তিশালী করে।
রণ জলদাস বলেন, মানুষের সেবা করাই তাঁর মূল লক্ষ্য। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে এলাকাবাসী যদি তাকে ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার হিসেবে নির্বাচিত করেন, তাহলে তিনি গরিব, দুঃখী ও অসহায় মানুষের পাশে থেকে তাদের সেবায় কাজ করবেন। পাশাপাশি এলাকার উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে তিনি কাজ করার আশ্বাস দেন।
পরিশেষে তিনি বাঁশখালীসহ দেশ-বিদেশের সকল মুসলিম ভাই-বোনদের পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে সবার জন্য শান্তি, সম্প্রীতি ও কল্যাণ কামনা করেন।
© All rights reserved © 2023
Leave a Reply