1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সাংবাদিক সংগঠন নড়াগাতী রিপোর্টার্স ইউনিটি'র আত্মপ্রকাশ- জিহাদুল ইসলাম সভাপতি, সাধারণ সম্পাদক চৌধুরী জুয়েল রানা - Stbanglatv.com
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

সাংবাদিক সংগঠন নড়াগাতী রিপোর্টার্স ইউনিটি’র আত্মপ্রকাশ- জিহাদুল ইসলাম সভাপতি, সাধারণ সম্পাদক চৌধুরী জুয়েল রানা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৪৯ Time View

 

বিশেষ প্রতিনিধিঃ চৌধুরী জুয়েল রানা

নড়াগাতীতে পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে “নড়াগাতী রিপোর্টার্স ইউনিটি” নামে এক সাংবাদিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। ২০২৬ সালের অগ্নিঝরা মার্চে এক ঝাক পেশাদার অকুতোভয় সাংবাদিকদের ঐকান্তিক প্রচেষ্টায় যাত্রা শুরু করেছে এ সংগঠনটি। বৃহস্পতিবার (১২ মার্চ-২০২৬) নড়াগাতী অফিসে কমিটি গঠনের মধ্য দিয়ে এই নতুন সংগঠনটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে।

গণমাধ্যমকর্মীদের পেশাগত মানোন্নয়ন ও স্থানীয় সাংবাদিকতার উন্নয়নে নতুন দিগন্তের সূচনা করবে

“নড়াগাতী রিপোর্টার্স ইউনিটি”। এই প্রত্যাশায় আয়োজিত সভায় সকল সাংবাদিকদের মতামত গ্রহনের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে ১৯ সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয়। এতে এ. কে. এম. জিহাদুল ইসলামকে সভাপতি এবং চৌধুরী জুয়েল রানাকে সাধারণ সম্পাদক (সেক্রেটারি) হিসেবে মনোনীত করেন কমিটির সদস্যরা।

এ ছাড়া নবগঠিত কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, সিনিয়র সহ সভাপতি মোঃ রাশেদ কামাল, সহ সভাপতি সাজেদুল ইসলাম সোভন, সহ সভাপতি খাইরুল ইসলাম চৌধুরী, যুগ্ম সম্পাদক আমানত ইসলাম পারভেজ, সহ সম্পাদক শেখ রাসেল হোসেন আখের, সাংগঠনিক সম্পাদক বাবলু মল্লিক, দপ্তর সম্পাদক শেখ হাচিবুর রহমান, সাহিত্য বিষয়ক সম্পাদক মামুন মোল্যা, মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ মামুন হাসান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রাসেল হোসেন (জগলু) এবং সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন কওসার মোল্যা, রিপন বিশ্বাস, হাসিব মল্লিক, তরিকুল ইসলাম, লিটন ও দেব প্রসাদ।

 

কমিটি গঠনের পর নতুন সভাপতি এ কে এম জিহাদুল ইসলাম বলেন, “নড়াগাতী রিপোর্টার্স ইউনিটি” নড়াগাতীর সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ করে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীলতার সাথে স্থানীয় সংবাদ

প্রকাশই হবে আমাদের প্রধান লক্ষ্য। আর এরই ধারাবাহিকতায় “নড়াগাতী রিপোর্টার্স ইউনিটি”

এই অঞ্চলের মানুষের নির্ভরতার প্রতীক হয়ে উঠবে ইনশাল্লাহ।

 

সাধারণ সম্পাদক চৌধুরী জুয়েল রানা বলেন, “এই সংগঠনটি হবে পেশাদার সাংবাদিকদের এক মিলনক্ষেত্র। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজ ও দেশের উন্নয়নে আমরা থাকবো বদ্ধপরিকর।”

 

কমিটির অন্যান্য সদস্যরা বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। আমরা আশা করি এই নতুন সংগঠনটি সাংবাদিকতার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অতি দ্রুতই সংগঠনটি বৃহত্তর পরিসরে কার্যক্রম শুরু করার পরিকল্পনা করবে বলে আমাদের বিশ্বাস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি