1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
৩০ বছরেও ভোলেনি হিলি ট্রেন ট্র্যাজেডি: রেল ইতিহাসের এক রক্তাক্ত অধ্যায় - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

৩০ বছরেও ভোলেনি হিলি ট্রেন ট্র্যাজেডি: রেল ইতিহাসের এক রক্তাক্ত অধ্যায়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ২৫০ Time View

 

আশরাফুল আলম দিনাজপুর প্রতিনিধি

আজ ১৩ জানুয়ারি—হিলি ট্রেন ট্র্যাজেডি দিবস। ঠিক ৩০ বছর আগে, ১৯৯৫ সালের এই দিনে দিনাজপুরের হিলি রেলস্টেশনে ঘটে যায় দেশের রেল ইতিহাসের অন্যতম ভয়াবহ ও রক্তক্ষয়ী দুর্ঘটনা। দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মুহূর্তেই প্রাণ হারান অর্ধশতাধিক যাত্রী। গুরুতর আহত এটাহয়ে পঙ্গুত্ব বরণ করেন শত শত মানুষ।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর চারদিকে ছড়িয়ে পড়ে আর্তনাদ ও হাহাকার। ধ্বংসস্তূপে পরিণত হয় বগিগুলো। উদ্ধারকাজ চালাতে গিয়ে স্থানীয় মানুষ ও স্বেচ্ছাসেবীরা চরম মানবিক সংকটের মুখে পড়েন। সে সময় পর্যাপ্ত চিকিৎসা ও উদ্ধার সরঞ্জামের অভাবে অনেক আহত যাত্রীকে বাঁচানো সম্ভব হয়নি।

দুর্ঘটনার তিন দশক পেরিয়ে গেলেও নিহতদের পরিবার ও হিলিবাসীর হৃদয়ে সেই রাতের স্মৃতি আজও দগদগে ক্ষতের মতো রয়ে গেছে। প্রতিবছর এই দিনে নিহতদের স্মরণে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে থাকে।

হিলি ট্রেন ট্র্যাজেডি শুধু একটি দুর্ঘটনা নয়, এটি দেশের রেল ব্যবস্থাপনার দুর্বলতার এক নির্মম স্মারক। আজও এই দিনটি নিরাপদ ও দায়িত্বশীল রেল চলাচলের গুরুত্ব নতুন করে মনে করিয়ে দেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি