1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহীদদের স্মরণে মিনি ম্যারাথন - Stbanglatv.com
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহীদদের স্মরণে মিনি ম্যারাথন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ১১৬ Time View

 

জেনিভা প্রিয়ানা বাগেরহাট জেলা প্রতিনিধি

বাগেরহাটে জুলাই গনঅভ্যুথান দিবস উপলক্ষে শহীদদের স্মরণে মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শুক্রবার (১৮ জুলাই) সকালে বাগেরহাট দড়াটানা সেতু টোল প্লাজায় এই ম্যারাথনের উদ্বোধন করেন জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান।

উদ্বোধন ঘোষণার পর ম্যারাথনে অংশগ্রহনকারীরা দৌড়ে শহররক্ষা বাঁধ দিয়ে শহীদ মিনারের সামনে হয়ে স্বাধীনতা উদ্যানে আসেন। পরে স্বাধীনতা উদ্যানে আনুণ্ঠানিক ভাবে ম্যারাথনে প্রথম থেকে দশমস্থান অর্জনকারীদের মাঝে মেডেল ও পুরুস্কার বিতরণ করা হয়।

বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শামীম হোসেন, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, বাগেরহাটের যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল কাদের, জেলা ক্রীড়া অফিসার হুসাইন আহমাদ, বাগেরহাট জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহবায়ক এস এম সাদ্দাম হোসেনসহ শতাধিক প্রতিযোগী উপস্থিত ছিলেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি