
মাহবুবুল আলম সোহাগ, ময়মনসিংহ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং যুবদল কেন্দ্রীয় সংসদের সভাপতি যুবনেতা আব্দুল মোনায়েম মুন্না’র আশু সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আয়োজিত অনুষ্ঠানে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি আজিজুল হাই সোহাগের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি।
এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঈশ্বরগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব নুরে আলম জিকু, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শাহীন ফরিদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ পৌর যুবদলের সাধারণ সম্পাদক শহীদ ইসলাম শহীদ, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য জহিরুল ইসলাম সুমন, আবু সাইদ, জিয়াউর রহমান জিয়া, ঈশ্বরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিঃ যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রফিক ঈশ্বরগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি একরামুল হোসেন বকুল, সাধারণ সম্পাদক মশিউর রহমান উজ্জ্বল, জাটিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক প্রমূখ।
© All rights reserved © 2026
Leave a Reply