1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নড়াইলের কালিয়ায় ১৫,৪৫০টি ফল ও বনজ চারা বিতরণ। - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

নড়াইলের কালিয়ায় ১৫,৪৫০টি ফল ও বনজ চারা বিতরণ।

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১১২ Time View

 

মোঃ হাসিবুর রহমান,বিশেষ প্রতিনিধি নড়াইল।

২০২৪-২৫ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় নড়াইলের কালিয়া উপজেলায় নারিকেল, লেবু, তাল, আম, নিম, বেল, কাঠাল ও জামের চারা বিতরণ করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষায়, দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

 

বুধবার (২৫ জুন) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে চারা বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুজ্জান। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইভা মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য অফিসার মো. আবু রায়হান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহজাহান মিয়া, কালিয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.এম. শুকুর আলী, কৃষি সম্প্রসারন অফিসার দিনাশ্রী বিশ্বাসসহ স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষকরা।

 

এবারের কর্মসূচিতে মোট ১৫,৪৫০টি চারা বিতরণ করা হয়। এরমধ্যে উপজেলার ১৮০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫টি করে নারিকেল, ২৫০ জন কৃষককে ৫টি করে লেবু, ৪৫০ জন কৃষককে ৫টি করে তাল, ১১০ জন কৃষককে ৫টি করে আম এবং ২,০০০ শিক্ষার্থীকে নিম, বেল, কাঠাল ও জামের চারা দেওয়া হয়।

 

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ফলদ ও বনজ গাছ লাগানোর মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। পাশাপাশি সবুজায়ন ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এ ধরনের প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি