1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পোরশায় ট্রাকের ধাক্কায় পরিবার পরিকল্পনা সহকারী নি*হ*ত - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

পোরশায় ট্রাকের ধাক্কায় পরিবার পরিকল্পনা সহকারী নি*হ*ত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৩৫ Time View

 

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় আম বহনকারী ট্রাকের ধাক্কায় মর্জিনা (৫২) নামে এক পরিবার পরিকল্পনা সহকারী নিহত হয়েছেন। তিনি পলাশবাড়ী গ্রামের জুলফিকার আলি ভুট্টুর স্ত্রী। তিনি পোরশা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা বিভাগে কর্মরত ছিলেন। পারিবারিক সূত্রে জানাগেছে, মর্জিনা মঙ্গলবার কর্মস্থলে যাওয়ার জন্য গাংগুরীয়া মোড়ে পায়ে হেটে রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন। এসময় সরাইগাছি মোড়ের দিক থেকে আসা একটি আম ভর্তি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। পোরশা থানা অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি