1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শ্রীপুরে ঝোপের ভেতর থেকে নবজাতক শিশু উদ্ধার - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

শ্রীপুরে ঝোপের ভেতর থেকে নবজাতক শিশু উদ্ধার

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১১৪ Time View

 

মোঃ রফিক ঢালী শ্রীপুর গাজীপুর প্রতিনিধি

রবিবার ২২ জুন সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের গাড়ারণ আঞ্চলিক সড়কের পাশে ঝোপের ভেতর থেকে নবজাতক শিশু ছেলে উদ্ধার করেছে স্থানীয় লোকজন। নবজাতক শিশুটি অসুস্থ থাকায় শিশুটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এলাকার স্থানীয় আবির হাসান বলেন, সড়কের পাশের একটি ঝোপের আড়ালে নবজাতক শিশুটি কাপরে মোড়ানো অবস্থায় ছিল। একজন ব্যক্তি সেখানে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে শিশুটির কান্নার শব্দ পায়। তখন লোকটি এগিয়ে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন। পরে স্থানীয় এক নারীর মাধ্যমে শিশুটিকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে তার অবস্থা খারাপের দিকে যাওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, শিশুকে উদ্ধার করে হাসপাতালে আনার পর তাঁকে কিছুটা অসুস্থ দেখা গেছে। তাই প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, খবর পেয়েছি, উদ্ধার শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার পরিচয় এখনো পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহায়তা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি