
মোঃ রফিক ঢালী শ্রীপুর গাজীপুর প্রতিনিধি।
শনিবার ২১ জুন বেলা ১১টার দিকে গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার ফুটওভার ব্রিজের নিচে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মাদকদ্রব্যসহ দুই যুবককে আটক করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশ জানতে পারে, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাকা রাস্তা উপরে মাদক পাচারের উদ্দেশ্যে একদল মাদক কারবারি অবস্থান করছে। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ঢাকাগামী একটি প্রাইভেটকার- (মডেল- এন-২১/০০৭৬) থামিয়ে তল্লাশি করে। এ সময় গাড়ির ভেতর থেকে ৪টি প্লাস্টিকের বক্সে রাখা ১৬০ পিছ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় বিদেশি মদ উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো, সিরাজগঞ্জ জেলার চৌহালী থানার বোয়ালকান্দী গ্রামের মৃত আমিন হামজার ছেলে ইমন হোসেন (২৪) এবং নেত্রকোনা জেলার, নেত্রকোনা সদর থানার রৌহা জামতলা বাজার এলাকার মৃত শাহাবুদ্দিনের ছেলে আরিফ হোসেন বাপ্পি ওরফে বাবু (২৫)।
তাদের সঙ্গে থাকা অপর একজন সহযোগী পালিয়ে গেছে। ডিবি পুলিশ জানান, জিজ্ঞাসাবাদে আটক কৃতরা স্বীকার করেছে যে তারা শ্রীপুর থানাধীন মাওনা এলাকার মাদক ব্যবসায়ী তাজুল ইসলামের নিকট মাদক বিক্রির উদ্দেশ্যে এসেছিল।
আটক কৃতদের বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা নং-৪৫, তারিখ-২১/০৬/২০২৫, ধারা-৩৬(১) টেবিল ২৪(খ)/৪১ অনুযায়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামি তাজুল ইসলামকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
আসামিদের আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
© All rights reserved © 2026
Leave a Reply