1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কালীগঞ্জে প্রতিবন্ধী ও অসহায় পরিবারের মাঝে ছাগল বিতরণ - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

কালীগঞ্জে প্রতিবন্ধী ও অসহায় পরিবারের মাঝে ছাগল বিতরণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১০৯ Time View

 

মোঃ শাহনেওয়াজ,কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে প্রতিবন্ধী, অসহায় ও দরিদ্র ১০টি পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। বিকেলে কালীগঞ্জ পৌরসভা চত্বরে বস্তি উন্নয়ন ও দারিদ্র বিমোচনের অংশ হিসেবে প্রতিবন্ধী, অসহায় ও দরিদ্র বিমোচনের অংশ হিসেবে কালীগঞ্জ পৌরসভা পরিবারের মাঝে ১০টি ছাগল বিতরণ করেন কালীগঞ্জ পৌর প্রশাসক তনিমা আফ্রাদ।

কালীগঞ্জ পৌর প্রশাসক তনিমা আফ্রাদ বলেন, প্রতিবন্ধী ও দরিদ্র পরিবারকে স্বনির্ভর ও আর্থিকভাবে লাভবান করতে এই উদ্যোগ নেয়া হয়েছে। তারা যেন ছাগল পালন করে সমাজে আত্মনির্ভরশীল হয়ে স্বচ্ছভাবে চলতে পারে।

এই সময় অন্যান্যের মাঝে উপজেলা সমাজসেবা অফিসার আফরোজা বেগম, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. ইসমাইল হোসেন ভূইয়া, পৌর নির্বাহী কর্মকর্তা শ্যামল কুমার দত্ত, পৌর প্রশাসনিক কর্মকর্তা মাসুদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি