1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পোরশায় জামায়াতের উদ্যেগে ভোট কেন্দ্র কমিটির সভাপতি ও সেক্রেটারী সমাবেশ - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

পোরশায় জামায়াতের উদ্যেগে ভোট কেন্দ্র কমিটির সভাপতি ও সেক্রেটারী সমাবেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১০৩ Time View

 

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় জামায়াতের আয়োজনে ভোট কেন্দ্র কমিটির সভাপতি ও সেক্রেটারীদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার কাতিপুর কালিনগর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর মাওলানা সাগর আলী। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী অঞ্চলের সহকারি অঞ্চল পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও রাজশাহী অঞ্চলের আঞ্চলিক টিম সদস্য এবং চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক নজরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নওগাঁ জেলা আমির খ ম আব্দুর রাকিব, জেলা কর্মপরিষদ সদস্য ও নওগাঁ-১ আসনের আসন পরিচালক মাওলানা নওশাদ আলী এবং জেলা কর্মপরিষদ সদস্য ও নওগাঁ-১ আসনের জামায়াত মনোনিত সংসদ সদস্য প্রার্থী মাহবুবুল আলম। সমাবেশ পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারী শরিফুল ইসলাম। এতে উপজেলার জামায়াতের যুগ্ম সেক্রেটারী নুরনবী, কর্মপরিষদ সদস্য আলাউদ্দিন এবং ৫৪টি ওয়ার্ডের জামায়াত গঠিত ভোট কেন্দ্র কমিটির সভাপতি ও সেক্রেটারী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি