
মোহাম্মদ রাইয়ান,নীলফামারী প্রতিনিধি:
নীলফামারী জেলা জাতীয় পার্টির সভাপতি পদ থেকে আহসান আদেলুর রহমান আদিলকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার পরিবর্তে সৈয়দপুর রাজনৈতিক জেলা জাতীয় পার্টির তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে জনপ্রিয় ও সুপরিচিত মুখ মোঃ সিদ্দিকুল আলম সিদ্দিককে জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।
দলীয় সূত্র জানায়, সিদ্দিক ভাই দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে সক্রিয় এবং সাংগঠনিক দক্ষতার পরিচয় দিয়ে আসছেন। তাকে জেলা সভাপতি হিসেবে নিয়োগ দেওয়ায় দলীয় কার্যক্রমে নতুন গতি আসবে এবং তৃণমূল পর্যায়ে দল আরও সুসংগঠিত হবে বলে নেতাকর্মীদের প্রত্যাশা।
এ প্রসঙ্গে এক দলীয় নেতার ভাষ্য, “আদিল ভাইকে প্রয়োজনে কেন্দ্রীয় জাতীয় পার্টির দায়িত্ব দিয়ে জাতীয় পর্যায়ে দলকে সুসংগঠিত করতে ব্যবহার করা যেতে পারে। তিনি কেন্দ্রীয় নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।”
নতুন এই নেতৃত্ব বদলের মাধ্যমে নীলফামারী জেলা জাতীয় পার্টির রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
© All rights reserved © 2026
Leave a Reply