1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সদরপুর উপজেলায় বিএনপির উদ্যোগে ঈদ পূর্ণমিলনী, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

সদরপুর উপজেলায় বিএনপির উদ্যোগে ঈদ পূর্ণমিলনী, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি-
  • Update Time : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১২৫ Time View

 

ফরিদপুর জেলা প্রতিনিধি-

ফরিদপুরের সদরপুর উপজেলায় বিএনপির উদ্যোগে ঈদ পূর্ণমিলনী, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেন,

 

“আমি ফরিদপুর-৪ আসনে উড়ে এসে জুড়ে বসিনি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই আমাকে এ আসনে পাঠিয়েছেন। তিনি বলেছেন, ‘এই আসন আওয়ামী লীগের ঘাঁটি—তুমি এটাকে বিএনপির ঘাঁটিতে রূপান্তর করবে।’”

 

শনিবার (১৪ জুন) সকালে সদরপুর উপজেলার রাজিয়া সিনেমা হল ভবনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামান বদু। সভা পরিচালনা করেন সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্লা।

 

‘নির্বাচন সহজ হবে না, লড়াই করে নিতে হবে বিজয়’

বক্তব্যে শহিদুল ইসলাম বাবুল আরও বলেন,

 

“এই আসনে নির্বাচন হবে চ্যালেঞ্জিং। তাই এখনই মাঠে নামতে হবে। আন্দোলন ও নির্বাচনের জন্য প্রস্তুত থাকুন।”

 

অন্যদের বক্তব্য

আলোচনা সভায় আরও বক্তব্য দেন:

 

ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা

সদস্য সচিব এ. কে. এম. কিবরিয়া স্বপন

ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম

সদরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম রব্বানী

ফরিদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস

সদরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কে. এম. আবু সাইদ ও রাজ্জাক খান প্রমুখ

দোয়া ও শুভকামনা

দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের জন্য বিশেষ মোনাজাত করা হয়। উপস্থিত নেতা-কর্মীরা বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি