1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ঈদের দিন স্ত্রীকে গলা কেটে হ*ত্যা*কা*রী সেই ঘাতক স্বামী গ্রেপ্তার - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

ঈদের দিন স্ত্রীকে গলা কেটে হ*ত্যা*কা*রী সেই ঘাতক স্বামী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ২১৪ Time View

 

মো:সিরাজুল ইসলাম পলাশ হাতীবান্ধা লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পারিবারিক কলহের জেরে ঈদের দিনে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যাওয়া ঘাতক স্বামী হাসিবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

 

সোমবার (৯ জুন) বিকেল ৫টার দিকে লালমনিরহাট বিজিবি ক্যান্টিন মোড়ে সেনাবাহিনীর অস্থায়ী চেকপোস্ট থেকে হাসিবুলকে আটক করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে শনাক্ত করে গ্রেপ্তার করে।

 

পুলিশ জানায়, শনিবার (৭ জুন) ঈদুল আজহার দিনে উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে হাসিবুল তার স্ত্রী এ্যামি বেগমকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে পালিয়ে যায়। নিহত এ্যামি বেগম ওই এলাকার ইসরাক হোসেনের মেয়ে।

 

পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান বলেন, হত্যাকাণ্ডের পর আসামি সীমান্তবর্তী এলাকা দিয়ে পালানোর আশঙ্কা ছিল। তাই তাৎক্ষণিকভাবে বিজিবি ও সেনা ক্যাম্পগুলোকে সতর্ক করা হয় এবং চেকপোস্ট বসানো হয়। সেনাসদস্যরা বিজিবি ক্যান্টিন মোড়ের চেকপোস্টে সন্দেহভাজন হিসেবে হাসিবুলকে আটক করলে পুলিশ সেখানে উপস্থিত হয়ে তাকে গ্রেপ্তার করে।

 

তিনি আরও বলেন, এ ঘটনায় পাটগ্রাম থানায় একটি হত্যা মামলা হয়েছে। পুলিশ, সেনাবাহিনী ও বিজিবির সমন্বিত তৎপরতায় দ্রুততম সময়ে হত্যাকারীকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। মামলাটি সুষ্ঠুভাবে তদন্ত করে ন্যায়বিচার নিশ্চিত করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি