1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হিলিতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত - Stbanglatv.com
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

হিলিতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৯৬ Time View

 

হাকিমপুর উপজেলা প্রতিনিধি মোঃওয়াজ কুরনী

‘শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সার্বজনীন’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর হিলিতে (২৮ মে-৩ জুন) পর্যন্ত শুরু হওয়া জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে পুষ্টি সপ্তাহ-২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) সকাল এগারোটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইলতুতমিশ আকন্দ পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ তাহিরুল ইসলাম, হাকিমপুর থানার পুলিশ পরিদর্শক ওসি তদন্ত এস এম জাহাঙ্গীর আলম, মেডিকেল অফিসার ডাঃ তন্ময়, হিলি প্রেসক্লাবের সভাপতি মোঃ গোলাম রব্বানী প্রমুখ।

এছাড়াও নার্স, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও দুস্থ ব্যক্তি সহ অনেকে উপস্থিত ছিলেন।

ডাঃ ইলতুতমিশ আকন্দ জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিকনির্দেশনা মোতাবেক ২৮ মে থেকে ৩ জুন পর্যন্ত শুরু হওয়া জাতীয় পুষ্টি সপ্তাহে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছিল।

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের অংশ গ্রহণে রচনা ও চিত্রা অংকন প্রতিযোগিতা, পুষ্টিকর খাবার তৈরি, গর্ভবতী মা’দের উপস্থিতিতে পরামর্শ সভা, এতিমখানা মাদ্রাসায় অধ্যায়নরত ছাত্রদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। আজ বিজয়ী শিক্ষার্থীদের ক্রেস্ট ও পুরস্কার এবং নার্সদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

অনুষ্ঠানের সবশেষে ১০ জন দুস্থদের মাঝে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক (প্রতি জনকে) ৫ কেজি চাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি ডাল, আধা কেজি পাউডার দুধ, শশা সহ একটি প্যাকেজ বিতরণ করা হয়েছে বলে জানান ডাঃ ইলতুতমিশ আকন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি