
মিটামইন পানিতে ডুবে শিশুর মৃত্যু
ইটনা,মিটামইন,অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি |
কিশোরগঞ্জের মিঠামইনে বর্ষার পানিতে ডুবে মোহাম্মদ ওসামা (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার।
আজ সোমবার (২রা জুন) বিকেল ৬টার দিকে উপজেলার ঢাকী ইউনিয়নের পূর্ব ঢাকী গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু মোহাম্মদ ওসামা পূর্ব ঢাকী গ্রামের মৃত সোহেল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকেলে ওসামা অন্য শিশুদের সাথে খেলাধূলা করার সময় বাড়ি সংলগ্ন বর্ষার পানিতে ডুবে নিখোঁজ হন। দীর্ঘ সময় ওসামাকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করে, পরে হাওরে বর্ষার পানি থেকে ওসামাকে উদ্ধার করে।
পরে, স্বজনরা উদ্ধার মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্ব চিকিৎসক ওসামাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন, মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর কবির।
© All rights reserved © 2026
Leave a Reply