1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কোরবানির পশুর হাট পরিদর্শনে পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম - Stbanglatv.com
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

কোরবানির পশুর হাট পরিদর্শনে পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম

মোঃ রমজান আলী, - শেরপুর জেলা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২ জুন, ২০২৫
  • ১২৮ Time View

 

মোঃ রমজান আলী,- শেরপুর জেলা প্রতিনিধি

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহাকে কেন্দ্র করে গড়ে উঠা কোরবানির পশুর হাটের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পশু ক্রেতা-বিক্রেতার নিরাপত্তা নিশ্চিতে হাট পরিদর্শন করা হয়েছে।

 

সোমবার (০২ জুন) বিকেল ৪ ঘটিকায় শেরপুর সদর থানাধীন কামারের চর কোরবানির পশুর হাট পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন শেরপুর জেলার মান্যবর পুলিশ সুপার জনাব মোঃ আমিনুল ইসলাম।

 

পরিদর্শনকালে কুরবানির পশুর হাটের ক্রেতা-বিক্রেতা ও ইজারাদার সাথে হাটের সার্বিক আইনশৃঙ্খলা এবং নিরাপত্তা বিষয় কথা বলেন। একইসাথে তিনি, পশুর হাটের দালাল চক্র, জাল নোট প্রতিরোধ ও কুরবানির পশু ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হলে জেলা পুলিশকে অবহিত করার আহ্বান জানান।

 

পরিদর্শনকালে শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জুবায়দুল আলম-সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও হাট পরিচালনা কমিটির সদস্য এবং ক্রেতা-বিক্রেতাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি