1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নড়াইলের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুষ্টি সপ্তাহের উদ্বোধনঃ - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন

নড়াইলের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুষ্টি সপ্তাহের উদ্বোধনঃ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১১০ Time View

 

মোঃ হাসিবুর রহমান, বিশেষ প্রতিনিধি নড়াইল।

‘শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সার্বজনীন’-এই প্রতিপাদ্যে নড়াইলের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ শুভ উদ্বোধন করা হয়েছে।

 

বুধবার (২৮ মে ২০২৫ ইং) সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুমে

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শোয়াইব এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনীতে উপজেলা সমাজসেবা অফিসার রফিকুল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কেয়া দাশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তের কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, স্কুল-কলেজের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, পুষ্টি সপ্তাহের মাধ্যমে শিশু ও গর্ভবতী মায়েদের পুষ্টি চাহিদা পূরণ, সচেতনতা বৃদ্ধি এবং অপুষ্টি দূর করতে ব্যাপক কার্যক্রম পরিচালনা করা হবে। এই কর্মসূচির আওতায় বিনামূল্যে ভিটামিন-এ ক্যাপসুল, আয়রন ও ফোলিক অ্যাসিড ট্যাবলেট বিতরণ, টিকা প্রদান এবং পুষ্টি বিষয়ক পরামর্শ দেওয়া হবে।

 

উল্লেখ্য, জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে কালিয়া উপজেলার সকল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক ও স্কুল-মাদ্রাসায় একইসাথে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি