
নিজস্ব প্রতিবেদক
ভালুকা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান বাবুর নেতৃত্বে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয় ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের নবগঠিত কমিটি গঠনের পর।
নতুন কমিটিতে আজিজুল হাকিম আজিজ ভাই সভাপতি এবং রাকিব হোসেন ভাই সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।
এ উপলক্ষে ভালুকা উপজেলা ছাত্রদল গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ভাইয়ের প্রতি
মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে প্রকম্পিত করে তোলেন ভালুকার রাজপথ। তাদের মুখে মুখে ছিল:
“দুঃসময়ের আজিজ ভাই, আমরা তোমায় ভুলি নাই!”
“দুঃসময়ের রাকিব ভাই, আমরা তোমায় ভুলি নাই!”
মিছিলে অংশগ্রহণকারীরা বলেন, নবগঠিত এই নেতৃত্ব ছাত্রদলকে আরও সুসংগঠিত ও আন্দোলনমুখী করবে এবং রাজপথে দলের অবস্থানকে আরও দৃঢ় করবে।
© All rights reserved © 2026
Leave a Reply