
বাগেরহাট জেলা প্রতিনিধি জেনিভা প্রিয়ানা
সোনাডাঙার হোটেল সুইট প্যালেসে যৌথ বাহিনীর অভিযানে নৌবাহিনীতে ভর্তি বাণিজ্যের সঙ্গে জড়িত দালালদের একটি বড় চক্র আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এই চক্রটি অর্থের বিনিময়ে নৌবাহিনীতে ভর্তি প্রক্রিয়ায় প্রতারণা করে আসছিল। অভিযানের সময় হোটেল কক্ষ থেকে চক্রের একাধিক সদস্যকে আটক করা হয়। উদ্ধার করা হয়েছে ভুয়া কাগজপত্র, বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্রের অনুলিপি, মোবাইল ফোন , ব্যাংকের চেক, স্টাম পেপার, সার্টিফিকেট সহ আরো কিছু ডকুমেন্ট।।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে, তারা বিভিন্ন জেলা থেকে আগত প্রার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে নৌবাহিনীতে ভর্তি করে দেওয়ার প্রতিশ্রুতি দিতো। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে, এবং পুরো চক্রটি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অভিযানের বিষয়ে যৌথ বাহিনীর একজন কর্মকর্তা জানান, নৌবাহিনীর মতো একটি গুরুত্বপূর্ণ বাহিনীতে দুর্নীতির মাধ্যমে ভর্তির চেষ্টা রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। এমন চক্রের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।
© All rights reserved © 2026
Leave a Reply