
লালমনিরহাট প্রতিনিধি: মো: রব্বানী ইসলাম
লালমনিরহাটের কালীগঞ্জে একটি গরুকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
১৭ মে শনিবার সকালে উপজেলার গোড়ল ইউনিয়নের দুলালি হাড়িখোওয়া এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হলেন, ওই গ্রামের ছেলে জামাল হোসেন (৩০) ও তার মা কমলা বেগম (৬০)
কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সেলিম মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে হঠাৎ বৃষ্টি শুরু হলে বাড়ির পালিত গরুটি ছুটে গিয়ে একটি ঘরে ঢুকে পড়ে। ওই ঘরে ব্যাটারি চালিত একটি অটোরিকশা চার্জে রাখা ছিল। গরুটি ছোটাছুটি করতে করতে অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগলে বিদ্যুতায়িত হয়ে আটকে যায়। গরুকে বাঁচাতে প্রথমে এগিয়ে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আটকে যান জামাল হোসেন। ছেলেকে বাঁচাতে গিয়ে একই ভাবে আটকে যান জামাল হোসেনের মা কমলা বেগম। এভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একে একে গরু সহ মা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয়রা বিষয়টি বুঝতে পেয়ে ঘটনাস্থল থেকে মা ছেলের মরদেহ উদ্ধার করে।
মৃত জামালের বোন নাজমা বেগম বলেন, ঘটনা বুঝতে পেয়ে আমি বাড়ির প্রধান সুইচ অফ করে মা ও ভাইকে উদ্ধার করি। কিন্তু ততক্ষণে তাদের মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি প্রদান করা হয়েছে।
© All rights reserved © 2023
Leave a Reply