1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
লালমনিরহাটের সাপটিবাড়িতে তিন সাংবাদিকের উপর সন্ত্রাসী বাহিনীর হামলা। - Stbanglatv.com
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

লালমনিরহাটের সাপটিবাড়িতে তিন সাংবাদিকের উপর সন্ত্রাসী বাহিনীর হামলা।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ৮৭ Time View

 

লালমনিরহাট প্রতিনিধি:মো: রব্বানী ইসলাম

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী বাজারে তিন সাংবাদিকের উপর কিশোর গ্যাং হাবিব বাহিনী হামলা করেছে বলে অভিযোগ উঠেছে।

১৬ মে সকালে সাপ্টিবাড়ী বাজারে তথ্য সংগ্রহে গেলে কিশোর গ্যাং হাবিব বাহিনী তাদের উপর হামলা করে।তিন সাংবাদিককে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

আহত তিন সাংবাদিক হলো দৈনিক ভোরের চেতনার লালমনিরহাট জেলা প্রতিনিধি ফারুক আহমেদ সূর্য্য,দৈনিক জনবানীর জেলা প্রতিনিধি খাইরুল আলম ও দৈনিক গণতদন্ত জেলা প্রতিনিধি রব্বানী আহমেদ।

 

এলাকাবাসী জানায়,আজ সকালে সাপ্টিবাড়ী বাড়ী এলাকার হাফেজ আলীর ছেলে হাবিব দল বল নিয়ে আয়ুব আলীর বাড়ীতে হামলা,লুটপাট করে ও অগ্নিসংযোগ করে।এমন সংবাদের খবর শুনে তিন সাংবাদিক সাপ্টিবাড়ীতে ভিডিও ধারন করতে গেলে কিশোর গ্যাং লিডার হাবিব দলবল নিয়ে মামলা করে।পরে তিন সাংবাদিককে স্থানীয়রা উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে।

 

আদিতমারী থানার অফিসার ইনচার্জ আলী আকবর আহত তিন সাংবাদিককে লালমনিরহাট সদর হাসপাতালে দেখতে এসে বলেন,কিশোর গ্যাং লিডার হাবিবসহ যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি