
মোহাম্মদ রাসেল( ইটনা,মিটামইন,অষ্টগ্রাম)কিশোরগঞ্জ;
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় “ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি অ্যাসিসটেন্স প্রজেক্ট”(ফ্রিপ) এর আওতায় কৃষকদের মাঝে ৭০% ভর্তুকি মূল্যে ভুট্টা মাড়াই যন্ত্র বিতরণ করা হয়েছে। স্থানীয় কৃষকদের উৎপাদন ব্যবস্থায় আধুনিকতা আনতে এবং ভুট্টা চাষে উৎসাহ বাড়াতে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে ৪টি ভুট্টা মাড়াই যন্ত্র নির্বাচিত কৃষক গ্রুপের মধ্যে হস্তান্তর করা হয়। কৃষকদের স্বল্পমূল্যে এসব যন্ত্র সরবরাহ করায় তাঁরা উৎপাদন খরচ কমিয়ে অধিক লাভবান হতে পারবেন বলে আশা করা হচ্ছে।
এ সময় কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহা জানান, “ভুট্টা একটি লাভজনক ফসল। মাঠ পর্যায়ে এই যন্ত্রগুলো পৌঁছে গেলে কৃষকদের কষ্ট কমবে এবং ভুট্টা আবাদ বৃদ্ধি পাবে।”
বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের প্রতিনিধি, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কৃষক গ্রুপের সদস্যরা।
স্থানীয় কৃষক সাইফুল ইসলাম বলেন, “আগে ভুট্টা মাড়াই করতে অনেক সময় ও শ্রম লাগতো। এখন যন্ত্র পেয়ে আমরা অনেক উপকৃত হবো।
© All rights reserved © 2023
Leave a Reply