
বাগেরহাট জেলা প্রতিনিধি জেনিভা প্রিয়ানা
খুলনা মহানগর মহিলা লীগের সহসভাপতি লিভানা পারভীনকে গ্রে*প্তা*র করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার দুপুরে নগরীর পূর্ব বানিয়াখামার বিকে মেইন রোডের নিজ বাড়ি থেকে তাকে গ্রে*প্তা*র করা হয়।
লিভানা পারভীন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র তালুকদার আবদুল খালেকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। দলীয় নিয়ম লঙ্ঘন করে নিজের জামাই সহ একাধিক স্বজনের নামে ওএমএস ও টিসিবির ডিলারশিপ গ্রহণসহ বিভিন্ন অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগে দলের ভেতরেও তার বিরুদ্ধে অসন্তোষ বিরাজ করছিল।
খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ওসি তৈমুর ইসলাম জানান, গত বছরের ১৬ জানুয়ারি রয়েল মোড়ের ‘ফ্যাশান জোন বাই লিন্ডা’ নামক দোকানে চাঁদার দাবিতে ভাঙচুর ও লুটপাটের মামলায় লিভানাকে গ্রে*প্তা*র দেখানো হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
© All rights reserved © 2026
Leave a Reply