1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পটুয়াখালীর দুমকিতে গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা  - Stbanglatv.com
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

পটুয়াখালীর দুমকিতে গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ২১৭ Time View

 

জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ পটুয়াখালীর দুমকিতে গলায় ফাঁস দিয়ে মো: মারুফ(১৭) নামের এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

জানা যায়, বৃহস্পতিবার(১০ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চরগরবদি গ্রামের ফয়জর হাওলাদারের তৃতীয় ছেলে মারুফ নিজ বসত ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। সে উপজেলার আজিজ আহম্মেদ কলেজের বিএম শাখার একাদশ শ্রেণির ছাত্র ছিল। মৃত মারুফের ভাই রিফাত বলেন, আমার ভাই দীর্ঘদিন ধরেই মানসিক ভারসাম্যহীন। হয়ত এ জন্যই আত্মহত্যা করতে পারে বলে আমার ধারণা। এব্যাপারে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফিরোজ আহমেদ বলেন, প্রাথমিকভাবে জানা গেছে ছেলেটি মানসিক ভারসাম্যহীন ছিল। তবে ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে। এ ঘটনায় দুমকি থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি