1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বন্যার্তদের জন্য ধর্মপাশায় বাদশাগঞ্জ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত।  - Stbanglatv.com
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

বন্যার্তদের জন্য ধর্মপাশায় বাদশাগঞ্জ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত। 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ১৬৭ Time View

 

সাইফুল ইসলাম (সুনামগঞ্জ)ধর্মপাশা প্রতিনিধির

উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে বৃহস্পতিবার (২৯আগস্ট) বিকেলে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ফেনী, নোয়াখালী, চট্রগ্রাম ও কুমিল্লা অঞ্চলে বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে অর্থ সহায়তা তুলে দেওয়ার লক্ষ্যে উপজেলার সেলবরষ ও পাইকুরাটি ইউনিয়নের কয়েকজন ফুটবল প্রেমী এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে। খেলায় নেত্রকোনা জেলা ফুটবল একাদশ বনাম ধর্মপাশার হাওর টেক্স স্পোটিং ক্লাব ১-১গোলে ড্র করেছে। প্রীতি ফুটবল ম্যাচ চলাকালীন সময়ে বন্যার্তদের সহায়তার জন্য দর্শকদের কাছে অর্থ সহায়তা গ্রহণ করা হয়। এ সময় অন্যদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার খায়রুল বশর ঠাকুর খান, গোলাম মৌলা, সেলবরষ ইউনিয়ন বিএনপির সভাপতি তাহের উদ্দিন সোনা মিয়া ও সাধারণ সম্পাদক মো নাসির উদ্দীন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি