
জাকিয়া বেগম, বিশেষ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ত্রিশালে উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সরকারি নজরুল কলেজের গেইটের সামনে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ডাঃ মাহবুবুর রহমান লিটন।
উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক ভূইয়ার সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আনিছুর রহমান মৃধা, আতাউর রহমান শামীম, আব্দুল আওয়াল ফরাজী, পৌর বিএনপির সভাপতি আলেক চান দেওয়ান প্রমুখ।
© All rights reserved © 2023
Leave a Reply