1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কালিয়ায় বিএনপির মোটরসাইকেল বহরে অতর্কিত হামলায় দু'জন নিহত, পুঁড়ল একাধিক মোটরসাইকেল - Stbanglatv.com
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

কালিয়ায় বিএনপির মোটরসাইকেল বহরে অতর্কিত হামলায় দু’জন নিহত, পুঁড়ল একাধিক মোটরসাইকেল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৭ Time View

বিশেষ প্রতিনিধি: চৌধুরী জুয়েল রানা

নড়াইলের কালিয়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মোটরসাইকেল ও গাড়িবহরে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। হামলায় দুইজন নিহত এবং অনেকে আহত হয়েছেন বলে দলীয় নেতাদের পক্ষ থেকে জানানো হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে কালিয়া পৌরসভার বিভিন্ন সড়কে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ৪০-৫০টি মোটরসাইকেল ও গাড়ি নিয়ে একটি প্রতিবাদী শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি পৌরসভার বেন্দারচর গ্রামের রাস্তা দিয়ে বটগাছের উত্তর পাশের সড়ক হয়ে বিপ্লব বিশ্বাসের বাড়ির পূর্ব পাশে খালের কাছে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা তিন থেকে চার শতাধিক নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।
এ সময় হামলাকারীরা শোভাযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীদের ওপর আক্রমণ করে এবং বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এতে ঘটনাস্থলে আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
আহতদের মধ্যে কালিয়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মফিজুর রহমান (৪২), উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শাহীন (৪৫) ও বিএনপি নেতা সোহেল শেখ (৩৫) রয়েছেন। তাঁদের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে শাহীন ও সোহেল শেখের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়।
কালিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) রবিন হালদার জানান, তিনি শুনেছেন, খুলনায় নেওয়ার পথে সোহেল শেখ মারা গেছেন। অন্যদিকে, কালিয়া পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা জানিয়েছেন, গুরুতর আহত শাহীনও পরে মারা গেছেন।
ঘটনার বিষয়ে জানতে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. ওয়াহিদুজ্জামান মিলুর সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের ফোন ব্যস্ত পাওয়া যায়। ফলে এ বিষয়ে তাঁদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি