1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সরাইলে কৃষকদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত - Stbanglatv.com
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

সরাইলে কৃষকদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৪ Time View

আব্বাসউদ্দীন:সরাইল, প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলা কৃষকদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকালে কৃষকদলের উদ্যোগে একটি বিশাল বর্ণাঢ্য মিছিল বের হয়। মিছিলটি সরাইল উপজেলা শহিদ মিনার চত্বর হতে সরাইল সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরাইল কাচারী প্রাঙ্গনে এক পথ সভায় মিলিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সরাইল উপজেলা কৃষকদলের আহবায়ক মশিউর রহমান। সঞ্চালনায় ছিলেন সরাইল উপজেলা কৃষকদলের সদস্য সচিব জয়নাল আবেদিন রাজু। এসময় উপস্থিত ছিলেন সরাইল উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আলাল খন্দকার, যুগ্ন আহবায়ক আবদুল বারেক, নজরুল খন্দকার, জুবায়দুর রহমান খোকন, নুরে আলম, রোমান মিয়া। মিছিলে অংশ নেন সরাইল উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইসমাইল হোসেন উজ্বল। বিএনপি নেতা এনামুল হক লোকমান, তাবুক বিএনপির সভাপতি জামাল খন্দকার, সদর ইউনিয়ন কৃষকদলের যুগ্ন আহবায়ক রাজ্জাকুর রহমান মজনু, অরুয়াইল ইউনিয়ন কৃষকদলের আহবায়ক মোঃ আয়াত আলী ও সদস্য সচিব নুর ইসলাম, পাকশিমুল ইউনিয়ন কৃষকদলের আহবায়ক শফিক মিয়া ও সদস্য সচিব শাহ আলম, শাহবাজপুর ইউনিয়ন কৃষকদলের আহবায়ক আনোয়ার হোসেন ও সদস্য সচিব ইয়ার হোসেন, পানিশ্বর ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব কবির হোসেন ও যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি