1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত - Stbanglatv.com
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৩৭ Time View

হুমায়ুন রশিদ জুয়েল স্টাফ রিপোর্টার :

ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬’ উপলক্ষে তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের উদ্যোগে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় কলেজ মিলনায়তনে এই কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম। সমাজকর্ম বিভাগের প্রভাষক মো. আনোয়ার হোসেনের সার্বিক ব্যবস্থাপনায়, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন রশিদ জুয়েল।

অনুষ্ঠানটি অত্যন্ত সুচারুভাবে পরিচালনা করেন অর্থনীতি বিভাগের প্রভাষক আবুল কাশেম খান, প্রভাষক কাবেরী চৌধুরী, প্রভাষক আজহারুল ইসলাম আকন্দ, প্রভাষক সীমা রুখসাথী, প্রভাষক খাইরুল ইসলাম ও কামরুজ্জামান হারুন। এ ছাড়াও অনুষ্ঠানে অত্র কলেজের শিক্ষার্থী ছাত্রদল নেতা রুমন আহমেদ রাব্বিসহ বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে মূল পর্বের সূচনা হয়। পরে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’-এর তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং বহুদলীয় গণতন্ত্রের অগ্রযাত্রায় এ দিনের ঐতিহাসিক প্রেক্ষাপট অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের ইতিহাসের সঠিক চর্চা ও গঠনমূলক কাজে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান বক্তারা।

আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরিশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি