
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দুস্থ, দরিদ্র ও অসহায় সনাতন ধর্মাবলম্বী ১০০ নারীর মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় নাচোল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ শাড়ি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার থেকে বরাদ্দ পাওয়া শাড়িগুলো উপকারভোগী নারীদের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। এতে সভাপতিত্ব করেন নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াঙ্কা দাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. ইয়াকুব আলী। এ ছাড়া স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান বলেন, শারদীয় দুর্গাপূজার আনন্দ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে ছড়িয়ে দিতে সরকার সার্বিক সহযোগিতা করে যাচ্ছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন আনন্দ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শাড়ি উপহার পেয়ে উপকারভোগী নারীরা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পূজার আগে এ উপহার তাঁদের উৎসবের আনন্দ আরও বাড়িয়ে তুলবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।
© All rights reserved © 2023
Leave a Reply