1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা শুরু - Stbanglatv.com
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা শুরু

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১৬ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

 

“রুখবো দুর্নীতি গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে ‘দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’। তরুণ প্রজন্মের মধ্যে নৈতিকতা, মূল্যবোধ ও দুর্নীতিবিরোধী চেতনা গড়ে তোলার লক্ষ্যে দুই দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকাল ৮ :৩০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জের কল্যাণী মহিলা সংস্থার মার্জিনা হক অডিটরিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আটটি দল অংশ নেয়। প্রথম রাউন্ডের পর চারটি দল সেমিফাইনালে অংশগ্রহণের সুযোগ পেয়েছে। দলগুলো হলো—হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয় ও ফুলকুঁড়ি একাডেমি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাবগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যাপক মো. ইব্রাহিম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি রোকসানা আহমদ ও সাধারণ সম্পাদক মশিউর করিম বাবু।

বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন জেলা শিক্ষা অফিসের পরিদর্শক মেসবা উদ্দিন, অধ্যাপক মো. আজিজুর রহমান ও এনামুল হক তুফান।

দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, রাজশাহী এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, চাঁপাইনবাবগঞ্জের যৌথ উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

প্রথম রাউন্ডে বিতর্কের বিষয় ছিল—“দুর্নীতি দমনে আইন নয়, জনসচেতনতাই মুখ্য।” পরবর্তী সেমিফাইনাল পর্বে বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে—“রাজনৈতিক সদিচ্ছাই পারে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে।” আয়োজকরা জানান, দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং শিক্ষার্থীদের মধ্যে সততা, ন্যায়বোধ ও দায়িত্বশীলতার চর্চা বাড়ানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য। বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীরা দুর্নীতির কারণ, এর সামাজিক প্রভাব এবং প্রতিরোধের বিভিন্ন উপায় নিয়ে যুক্তিনির্ভর মতামত তুলে ধরার সুযোগ পাচ্ছে। দুই দিনব্যাপী এ প্রতিযোগিতার পরবর্তী পর্ব আগামীকাল সোমবার (১৭ আগস্ট) অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব দলের জন্য শুভকামনা জানিয়েছেন আয়োজকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি