1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
লামায় বন্যা মোকাবিলায় কমিউনিটি সভা।  নিরাপদ আশ্রয় ও সরকারি সতর্কবার্তা অনুসরণের আহ্বান।  - Stbanglatv.com
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

লামায় বন্যা মোকাবিলায় কমিউনিটি সভা।  নিরাপদ আশ্রয় ও সরকারি সতর্কবার্তা অনুসরণের আহ্বান। 

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১৬ Time View

 

মোহাম্মদ করিম, লামা-আলীকদম প্রতিনিধি

বন্যাকবলিত জনগোষ্ঠীর জীবন রক্ষাকারী আচরণ নিশ্চিতকরণ ও দুর্যোগকালীন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বান্দরবানের লামায় কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) লামা পৌরসভার ছাগলখাইয়া মার্মা পাড়ায় তথ্য অফিস, লামার আয়োজনে অনুষ্ঠিত সভায় স্থানীয় কারবারি, গণ্যমান্য ব্যক্তি, এনজিও প্রতিনিধি ও কমিউনিটি নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।

সভায় বন্যার সময় নিরাপদ আশ্রয়ে গমন, শিশু ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতকরণ, বিশুদ্ধ পানি পান, স্বাস্থ্যবিধি মেনে চলা, ভূমিধসের ঝুঁকিপূর্ণ এলাকায় সতর্ক থাকা এবং সরকারি সতর্কবার্তা অনুসরণসহ বিভিন্ন জীবন রক্ষাকারী আচরণ বিষয়ে আলোচনা করা হয়।

সভায় সহকারী তথ্য অফিসার বলেন, দুর্যোগের সময় সঠিক তথ্য মানুষের জীবন রক্ষা করতে পারে; বিপরীতে গুজব ও ভুল তথ্য বড় ধরনের ঝুঁকি সৃষ্টি করতে পারে। তাই বন্যা কিংবা ভূমিধসের আশঙ্কা দেখা দিলে সরকারি ও দায়িত্বশীল সূত্রের সতর্কবার্তা অনুসরণ করে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে হবে। একই সঙ্গে শিশু, বয়স্ক ও ঝুঁকিপূর্ণ পরিবারের সদস্যদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

তিনি দুর্যোগ মোকাবিলায় স্থানীয় পর্যায়ে পারস্পরিক সহযোগিতা ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সভায় সরকারি সেবা, সহায়তা ও ত্রাণ গ্রহণের ক্ষেত্রে কোনো ধরনের লেনদেন না করার জন্য উপস্থিত সবাইকে সতর্ক করা হয়। এ ধরনের অনিয়মের ঘটনা ঘটলে অভিযোগ বক্সে অভিযোগ প্রদান এবং প্রয়োজনীয় পরামর্শ গ্রহণের জন্য অংশগ্রহণকারীদের আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে স্থানীয় জনগণের সচেতনতা, জীবন রক্ষাকারী আচরণ অনুসরণ এবং পারস্পরিক সহযোগিতা জোরদার করা অপরিহার্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি